১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হক: ২০২১ সালে আ. লীগ আমাকে হত্যার পরিকল্পনা করেছিল

  • আপলোড সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 1

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করেছেন যে, ২০২১ সালে আওয়ামী লীগ সরকার তাকে রয়েল রিসোর্টে হত্যার জন্য পরিকল্পনা করেছিল। তিনি দাবি করেন, ওই ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিলেন এবং তাদের কাউকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।

আজ শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন। তিনি বলেন, তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা করেছে বর্তমান সরকার।

মামুনুল হক আরও জানান, ২০২১ সালের রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইন এই মামলায় গ্রেপ্তার, কারাবরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মামুনুল হক: ২০২১ সালে আ. লীগ আমাকে হত্যার পরিকল্পনা করেছিল

মামুনুল হক: ২০২১ সালে আ. লীগ আমাকে হত্যার পরিকল্পনা করেছিল

আপলোড সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬