০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত, তদন্ত শুরু

  • আপলোড সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 3

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রোকেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘরের ভেতর কাজ করার সময় একযোগে বিস্ফোরিত হয় বিপুলসংখ্যক ককটেল। বিস্ফোরণের ফলে রান্নাঘরের টিনের চাল উড়ে যায় এবং আশপাশের দুটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোকেয়াকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রোকেয়ার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল শিকদার এবং আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং এক বৃদ্ধ নিহত হন। স্থানীয়রা দাবি করেছেন, ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, ঘটনাস্থলে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের কারণ এবং ককটেলগুলো সেখানে কিভাবে মজুত করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত, তদন্ত শুরু

আপলোড সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬