০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ

  • আপলোড সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 5

নিরাপত্তা হুমকির আশঙ্কায় মেক্সিকোর সীমান্তবর্তী শহর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের সরকারি কার্যক্রম ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে সেখানে শুধু জরুরি প্রয়োজনে দিনের বেলায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সির রোববারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোয় নিযুক্ত মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হচ্ছে এবং নিরাপত্তা অবস্থানে পরিবর্তন আনা হয়েছে।

তবে কী ধরনের হুমকির তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে নোগালেসে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং কোনো ঘটনা ঘটলে নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মেক্সিকোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

উত্তর মেক্সিকোর সোনোরা অঙ্গরাজ্যে অবস্থিত নোগালেস একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার কেন্দ্র। শহরটি সংগঠিত অপরাধ, চোরাচালান এবং বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতার জন্য পরিচিত। নোগালেসের উত্তরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা এবং উত্তর-পূর্বে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতায় সোনোরা অঙ্গরাজ্যকে ‘লেভেল ৩’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ হলো, ভ্রমণকারীদের ওই অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ

আপলোড সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬