১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বেকারি মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য জরিমানা

  • আপলোড সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 8

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানের সময় মেসার্স রিফাত বেকারি কারখানায় বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনের অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারির মালিক মো. রাজিব শেখকে জরিমানা করা হয়। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

সিরাজগঞ্জে বেকারি মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য জরিমানা

আপলোড সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬