১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

  • আপলোড সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 7

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত নারী মোছা. নীলা কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা। তবে নিহত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

আপলোড সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬