০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 22

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির পরিবর্তে নেভি ব্লু (গাঢ় নীল) অ্যাওয়ে জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। এই জার্সিকে অনেকেই দলের জন্য ‘সৌভাগ্যের’ প্রতীক হিসেবে দেখছেন।

খেলাধুলায় অনেক দল ও খেলোয়াড় বিভিন্ন ধরনের কুসংস্কার বা বিশ্বাস অনুসরণ করেন, যা তাদের মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকতে সহায়তা করে। আর্জেন্টিনার ক্ষেত্রেও ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পরার সিদ্ধান্তকে তেমনই একটি বিশ্বাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা এর আগে দুইবার নেভি ব্লু জার্সি পরে মাঠে নেমেছিল এবং দুইবারই জয় পেয়েছে। ২০০২ বিশ্বকাপে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে আর্জেন্টিনা হেরেছিল।

২০২২ বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। অন্যদিকে ইংল্যান্ড নেভি ব্লু জার্সি পরা আর্জেন্টিনার কাছে হারের ধারার অবসান ঘটাতে চায় এবং ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল জিততে চাইছে।

ফিফার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ড নিজেদের জন্য সাদা জার্সি বেছে নিলে আর্জেন্টিনাকে নীল জার্সিতে খেলতে হবে। এ ছাড়া বর্ণান্ধ ব্যক্তিদের জন্যও দুই দলকে স্পষ্টভাবে বোঝা যায়, এমনভাবে জার্সি বেছে নিতে হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

আপলোড সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬