১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আতিফ আসলামের সুরের জাদু

  • আপলোড সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 8

ঢাকায় শুক্রবার অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে সুরের জাদু ছড়ালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে ভক্ত-অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও কনসার্টস্থল কানায় কানায় পূর্ণ ছিল। আতিফ আসলাম একের পর এক সুপারহিট গান পরিবেশন করে দর্শকদের রোমাঞ্চিত করেন। কনসার্ট শুরুর আগে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ মঞ্চে গান পরিবেশন করে।

রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠলে দর্শকরা করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠেন। ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’ এবং ‘মাস্ত কালান্দার’সহ তার জনপ্রিয় গানগুলোতে হাজারো দর্শক কণ্ঠ মেলান।

কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানান আতিফ আসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো।’

বাংলাদেশের খাবারের প্রশংসা করে তিনি বলেন, খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার ভীষণ প্রিয়। সংবাদ সম্মেলনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে ‘লিজেন্ড’ বলে অভিহিত করেন আতিফ। বাংলা গান গাওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২

ঢাকায় আতিফ আসলামের সুরের জাদু

আপলোড সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬