০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি

  • আপলোড সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 14

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়োগ পরীক্ষা চলাকালে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১০টার দিকে লিখিত পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ জানালার মাধ্যমে ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরীক্ষা শেষে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবদুল্লাহ আল ফাহাদ ও সাদিকুজ্জামান রাকিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাকিব অভিযোগ করেন, দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে ফাহাদ দাবি করেন, তার ওপর হামলা চালানো হয়েছে।

এক পরীক্ষার্থী জসিম উদ্দীন অন্তু বলেন, পরীক্ষাকক্ষে অননুমোদিতভাবে কারও প্রবেশ নিয়মবহির্ভূত। ভিডিও ধারণের কারণে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এদিকে, রাইয়ান আকাশ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পরীক্ষাকক্ষে অল্প সময় ছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদারও অভিযোগ নাকচ করে দেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

বাউফলে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি

আপলোড সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬