০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে ই-পাসপোর্টের জন্য বিশেষ কনস্যুলার সেবা শুরু

  • আপলোড সময় : ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 8

প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ই-পাসপোর্টের জন্য বিশেষ কনস্যুলার সেবা চালু করেছে। শনিবার (২৫ জুলাই) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ৮০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের আবেদন সম্পন্ন করেছেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ই-মেইলের পরিবর্তে ওয়েবসাইটভিত্তিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়। তবে সীমিত স্লট এবং বিপুলসংখ্যক ব্যবহারকারীর প্রবেশের কারণে অনেক প্রবাসী সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এই ভোগান্তির প্রভাব পড়েছে। বিশেষ করে রেসিডেন্স পারমিট নবায়ন ও অন্যান্য জরুরি প্রক্রিয়ার সময়সীমা সামনে থাকায় আবেদনকারীরা উদ্বেগের মধ্যে ছিলেন।

দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল জানান, প্রথম দিনে ৮০ জনের বেশি আবেদনকারীকে সেবা দেওয়া হয়েছে। তিনি বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় সাময়িক কারিগরি সমস্যা দেখা দিতে পারে, যা সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় স্বেচ্ছাসেবীরা আবেদনকারীদের তথ্য প্রদান ও সিরিয়াল ব্যবস্থাপনায় সহায়তা করছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তারা আশা করছেন এটি নিয়মিত ও স্থায়ী সমাধানের অংশ হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

প্যারিসে ই-পাসপোর্টের জন্য বিশেষ কনস্যুলার সেবা শুরু

আপলোড সময় : ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬