০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর বন্ধ ৫ রেলস্টেশন, ৭৫০ কোটি টাকার সম্পদ ঝুঁকিতে

  • আপলোড সময় : ০৭:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 3

নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত নয়টি রেলস্টেশনের মধ্যে পাঁচটি প্রায় দুই দশক ধরে বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয় মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়েছে এবং স্টেশন ভবন, লুপলাইন ও রেলওয়ের মূল্যবান অবকাঠামো নষ্ট হচ্ছে। বন্ধ স্টেশনগুলোর অব্যবহৃত সম্পদের বর্তমান মূল্য প্রায় ৭৫০ কোটি টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, সৈয়দপুর-চিলাহাটি রেলপথে মোট ৯টি স্টেশন রয়েছে। জনবল-সংকটের কারণে খয়রাতনগর, দারোয়ানী, নীলফামারী কলেজ, তরুণীবাড়ী ও মীর্জাগঞ্জ স্টেশনগুলো প্রায় ২০ বছর ধরে বন্ধ রয়েছে। একসময় এসব স্টেশন যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত ছিল।

বর্তমানে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ছয় জোড়া আন্তনগর ট্রেন এবং একটি মেইল ট্রেন চলাচল করে। তবে লোকসানের অজুহাতে পূর্বে চলা দুটি লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়, যার ফলে পাঁচটি স্টেশন বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, খয়রাতনগর ও দারোয়ানী স্টেশন বর্তমানে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং সেখানে মাদকসেবীদের আড্ডা বসছে। স্থানীয়দের দাবি, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হলে পুরো জনপদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, স্টেশনগুলো বন্ধ থাকায় রেল যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি দাবি করেন, এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫০ কোটি টাকা। সৈয়দপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জানান, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও ট্রেন সম্প্রসারণের মাধ্যমে বন্ধ স্টেশনগুলো চালু করা সম্ভব।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩

নীলফামারীর বন্ধ ৫ রেলস্টেশন, ৭৫০ কোটি টাকার সম্পদ ঝুঁকিতে

আপলোড সময় : ০৭:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬