০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 10

রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে টাকা বহনকারী কাভার্ডভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ ঘটনা ঘটে। ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক।

এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আল আমিন রোববার সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন এবং পরে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।

আবদুল করিমের অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা পিস্তল ও চাপাতি প্রদর্শন করে কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেয়। আল আমিন ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আল আমিনকে স্থানীয়দের সহায়তায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশনস্) শরীফ হোসেন জানান, মামলাটি দায়ের হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬