বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক সোমবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মামুনুল হক ও রাষ্ট্রদূত মিলার কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাক্ষাতে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খানও উপস্থিত ছিলেন।


























