০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় খরা মোকাবিলায় বিশেষ বাহিনী মোতায়েন

  • আপলোড সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 9

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ খরা মোকাবিলায় পানি সরবরাহের জন্য সামরিক যান ও ফায়ার সার্ভিসের পানিবাহী ট্যাংকার মোতায়েন করেছে সরকার। বৃহস্পতিবার সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জারি করা জাতীয় অগ্নিনির্বাপণ মোতায়েন আদেশের আওতায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি পানিবাহী ট্যাংকার ও ৪০০ জন কর্মী দক্ষিণ গিয়ংসাং প্রদেশে পাঠানো হয়েছে।

এ ছাড়া খরাকবলিত এলাকার কৃষিজমি ও বাড়িঘরে পানি সরবরাহের জন্য আরও ১৪টি সামরিক যান অভিযানে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ গিয়ংসাং প্রদেশের ১৮টি প্রশাসনিক এলাকা আনুষ্ঠানিকভাবে খরা পরিস্থিতির আওতায় এসেছে। প্রদেশটির ১৮টি এলাকার জলাধারগুলোর গড় পানি সংরক্ষণ সক্ষমতা বর্তমানে ৩২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, যা দীর্ঘমেয়াদি গড় ৭০ দশমিক ৮ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

খরা মোকাবিলায় দেশব্যাপী অগ্নিনির্বাপণ বাহিনীকে মোতায়েনের এমন আদেশ দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয়বার জারি করা হলো। এর আগে গত বছরের আগস্টে পূর্ব উপকূলীয় শহর গ্যাংনেউংয়ে খরা মোকাবিলায় প্রথমবারের মতো দেশব্যাপী এমন মোতায়েন আদেশ দেওয়া হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় খরা মোকাবিলায় বিশেষ বাহিনী মোতায়েন

আপলোড সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬