০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ

  • আপলোড সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 15

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার, ৩০ জুন, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলো, সাবাজপুর গ্রামের শ্রীমতি খুশি (১৭), মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে চারজন মিলে প্রাইভেট পড়তে বের হয়। রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। স্কুল ও প্রাইভেটের কাছে খোঁজ নিয়ে জানা যায়, তারা কোথাও যায়নি। পরে রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রীর পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করেছে। আমরা তাদের খোঁজ শুরু করেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ

আপলোড সময় : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬