০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে

  • আপলোড সময় : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 10

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। এর ফলে গ্যাস চালিত সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন পরিবহনে প্রভাব পড়েছে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি সৃষ্টি হয়েছে।

গত কয়েকদিন ধরে গ্যাসের সংকট দেখা দিলেও ১২ আগস্ট বুধবার সন্ধ্যার পর লাকসাম ও মনোহরগঞ্জে পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। গ্যাস না পেয়ে চালকরা পাম্প থেকে খালি হাতে ফিরছেন। অনেকেই গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় কোনো গ্যাস পাম্প না থাকায় চালকরা ২০ কিমি দূরবর্তী লাকসাম উপজেলার এম. আর ফিলিং স্টেশনে যাচ্ছেন। সেখানে গ্যাস না পাওয়ায় তারা হতাশ হয়ে ফিরছেন।

কিছু চালক লাকসাম থেকে আরও ৮ কিমি দূরে বিজরা পেট্রোল পাম্পে গ্যাসের জন্য ভিড় করছেন। এদিকে, বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ না থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজকর্মে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

মেসার্স এম.আর ফিলিং স্টেশনের ম্যানেজার অমূল্য চন্দ্র দাস জানিয়েছেন, বুধবার বিকাল ৪টা থেকে লাইনে গ্যাস সাপ্লাই বন্ধ রয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মারুফ হাসান জানান, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে

আপলোড সময় : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬