০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ আসনে ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরলেন আবুল হোসেন খান

  • আপলোড সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 9

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান 'জনগণের সরকারের ১৮০ দিন' শিরোনামে একটি প্রচারপত্র প্রকাশ করেছেন। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি গত ১৮০ দিনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।

প্রচারপত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে ১৬৬টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সড়ক, মাটির রাস্তা, সেতু-কালভার্ট, মাদরাসা-মসজিদ, স্কুল ও কলেজের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। বরাদ্দকৃত অর্থের পাশাপাশি বিভিন্ন খাতে সম্পন্ন, চলমান ও প্রস্তাবিত কাজের বিবরণও তুলে ধরা হয়েছে।

এছাড়া খাল খনন, পানি নিষ্কাশন, শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত, নতুন স্কুল ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ও বিশেষ তহবিল থেকে নগদ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের তথ্যও প্রচারপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ে টয়লেট ও গভীর নলকূপ স্থাপন এবং মৎস্য খাতে পোনা অবমুক্তকরণ ও বিনামূল্যে চাষ প্রকল্পের তথ্যও উল্লেখ করা হয়।

সামাজিক সেবার আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, নগদ অর্থ সহায়তা, মহিলা প্রশিক্ষণ এবং কিশোর-কিশোরী ক্লাবের তথ্য দেওয়া হয়েছে। কৃষি খাতে কৃষক কার্ড, চারা ও ধানবীজ বিতরণ এবং ইউরিয়া সার বিতরণের হিসাবও প্রচারিত হয়েছে।

অনুষ্ঠানে আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ কামনা করেন এবং বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে চলমান ও নতুন সমস্যা তুলে ধরার গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য মজুদ ও নিরাপদ খাদ্য সরবরাহে চ্যালেঞ্জের কথা জানালেন খাদ্যমন্ত্রী

বরিশাল-৬ আসনে ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরলেন আবুল হোসেন খান

আপলোড সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬