রাজধানীর মিন্টো রোডে আজ সোমবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না, এটি মূলত একটি উন্মুক্ত আলোচনা ছিল।
সভায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, খোলামেলা পরিবেশে বিরোধীদলের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়া হয়। তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং অতীতে বিরোধী দলগুলোর নেতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন।
ডেইলি ওয়াদার সম্পাদক সভায় উপস্থিত সকল সম্পাদক একমত হন যে, জাতীয় সংসদ বা পার্লামেন্টকে দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সংসদকে কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে এটি দেশের সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার সঠিক প্রতিনিধিত্ব করতে পারে।

























