০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার গাড়িতে লংড্রাইভের অভিযোগ এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে

  • আপলোড সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 6

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি ১১ দলের লংমার্চের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে একে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টির অংশ বলেও উল্লেখ করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই দাবি করেন। তিনি বলেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দিন পাটোয়ারী সবসময় বলতো আওয়ামী লীগের বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো!’

রাশেদ খাঁন প্রশ্ন তুলে বলেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গাড়িটি নিরাপত্তা দেওয়ার কারণে উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’

তিনি আরও অভিযোগ করেন, ‘গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন।’

৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। ১১-দলীয় জোট এই কর্মসূচি পালন করছে, যার মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত প্রভাব নিয়ে আলোচনা

আওয়ামী লীগ নেতার গাড়িতে লংড্রাইভের অভিযোগ এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে

আপলোড সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬