০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আলোচনা

  • আপলোড সময় : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 1

চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর চিত্র তুলে ধরে বলেন, এলজিইডি, ওয়াসা, সিটি কর্পোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো প্রতিষ্ঠানগুলো অবকাঠামো, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে ৫ শতাধিক উপজেলা পরিষদ, ১৩টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৪ হাজার ৯০০টি ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে।

প্রতিমন্ত্রী চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ ও ক্ষেত্রের কথা উল্লেখ করে বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চীনা সরকারের সরাসরি অর্থায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ব্যাংকের অর্থায়নে কাজ করা সম্ভব। তিনি সিআরসিসিকে আহ্বান জানান, বাংলাদেশ সরকারের গ্রামকে শহরে রূপান্তরের প্রকল্পে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য।

চীনা প্রতিনিধিদলের চেয়ারম্যান দাই হেগেন জানান, সিআরসিসি বর্তমানে বাংলাদেশে ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারের ২৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি নবায়নযোগ্য শক্তি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

বাংলাদেশে চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আলোচনা

আপলোড সময় : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬