০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গুগল প্রোডাক্ট এক্সপার্ট কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 15

রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুগল প্রোডাক্ট এক্সপার্ট বিষয়ক কর্মশালা। শুক্রবার (১০ জুলাই) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে প্রযুক্তিপ্রেমী তরুণ ও স্বেচ্ছাসেবী হিসেবে গুগলের বৈশ্বিক সাপোর্ট কমিউনিটিতে যুক্ত হতে আগ্রহীদের নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রায় ৩২ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, কমিউনিটি কার্যক্রম এবং প্রযুক্তিগত সহায়তার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করতে গিয়ে অনেকেই প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন, যার সমাধানে গুগল পরিচালিত হেল্প কমিউনিটিতে স্বেচ্ছাসেবীরা কাজ করেন।

বর্তমানে বিশ্বের দুই হাজারের বেশি প্রোডাক্ট এক্সপার্ট ২০০টিরও বেশি গুগল সেবার জন্য ১৮টির বেশি ভাষায় সহায়তা দিচ্ছেন। তারা গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধার, গুগল ফটোসে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার, ইউটিউব চ্যানেল স্থগিত হওয়া, গুগল ড্রাইভ ও গুগল পেমেন্ট–সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে থাকেন।

২০২৫ সাল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন স্বেচ্ছাসেবক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশের গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর মাহাবুব হাসান, যিনি ২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট কমিউনিটির সঙ্গে যুক্ত আছেন।

মাহাবুব হাসান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আরও বেশি প্রযুক্তিপ্রেমী তরুণ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং বিশ্বজুড়ে গুগল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

রাজধানীতে গুগল প্রোডাক্ট এক্সপার্ট কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬