০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিমেইল ইনবক্স থেকে একসঙ্গে হাজারো ই-মেইল মুছে ফেলার পদ্ধতি

  • আপলোড সময় : ০৮:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 19

জিমেইল ইনবক্সে প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, কেনাকাটার রসিদ ও বিভিন্ন নোটিফিকেশনের কারণে অনেক ব্যবহারকারীর ইনবক্স দ্রুত ভরে যায়। এতে গুগলের বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজও শেষ হয়ে যেতে পারে, যা জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোস—এই তিনটি সেবার জন্য যৌথভাবে ব্যবহৃত হয়।

অতিরিক্ত স্টোরেজ কেনা গেলেও অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত জমতে থাকলে সেটিও একসময় পূর্ণ হয়ে যায়। তাই ইনবক্স পরিষ্কার রাখার জন্য একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলার পদ্ধতি জানা প্রয়োজন।

জিমেইল ওয়েব সংস্করণে প্রবেশ করে সার্চ বক্সে "Unsubscribe" লিখে অনুসন্ধান করলে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো দেখা যাবে। এরপর তালিকার ওপরের বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করে "Select all conversations that match this search" অপশনে ক্লিক করলে সব ই-মেইল নির্বাচিত হবে। এরপর ট্র্যাশ আইকনে চাপলেই নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।

নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল মুছতে চাইলে সার্চ বক্সে প্রেরকের নাম লিখে অনুসন্ধান করতে হবে। একইভাবে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতেও একই পদ্ধতি অনুসরণ করা যায়।

জিমেইল থেকে মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। এগুলো ট্র্যাশ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে, এ সময়ের মধ্যে প্রয়োজন হলে সেগুলো পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পর ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের সমালোচনা

জিমেইল ইনবক্স থেকে একসঙ্গে হাজারো ই-মেইল মুছে ফেলার পদ্ধতি

আপলোড সময় : ০৮:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬