০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

  • আপলোড সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 8

হবিগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে ‘জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ভাই মো. জাহাঙ্গীর আলম হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, মাওলানা কামরুল ইসলাম খাঁন নামের এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন।

জাহাঙ্গীর আলম জানান, গত রোববার তিনি ফেসবুকে দেখতে পান, কামরুল ইসলাম খাঁন তাঁর ভাইকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, কামরুল ইসলাম খাঁন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছেন।

জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই হুমকির কারণে তাঁর পরিবার আতঙ্কিত। তিনি চান, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত থাকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ যুদ্ধের জন্য নতুন অস্ত্র প্রস্তুত করেছে ইরান

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

আপলোড সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬