০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা কাইয়ুমকে শোকজ নোটিশ, ওসির বিরুদ্ধে মন্তব্যের জেরে

  • আপলোড সময় : ০৮:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 12

কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে নিয়ে মন্তব্যের কারণে টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৮ আগস্ট) যুবদলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে উদ্দেশ্য করে করা মন্তব্য শিষ্টাচার বহির্ভূত এবং সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। কাইয়ুমকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, টেকনাফ পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলনে কাইয়ুম মন্তব্য করেন, “টেকনাফ মডেল থানার ওসিকে একটা কনস্টেবলের মতোও লাগে না। ওসির মাধ্যমে টেকনাফে কীভাবে অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে আমার জানা নেই।” তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

যুবদল নেতা কাইয়ুমকে শোকজ নোটিশ, ওসির বিরুদ্ধে মন্তব্যের জেরে

আপলোড সময় : ০৮:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬