০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের তদারকিতে ৬৯ কর্মকর্তার নিয়োগ

  • আপলোড সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 7

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

গত ১৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। তদারককারী কর্মকর্তাদের দায়িত্ব হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারক করা।

এছাড়া, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ, টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমেও সমন্বয় করতে হবে।

পরিদর্শনের পর পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশটি দেখতে এখানে ক্লিক করুন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

হাসপাতালের তদারকিতে ৬৯ কর্মকর্তার নিয়োগ

আপলোড সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬