০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে চিকিৎসক সংকট, একমাত্র চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য অফিস

  • আপলোড সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 1

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী।

সদর উপজেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব এই কার্যালয়ের ওপর। চিকিৎসকের পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরও সংকট রয়েছে। ৫৫টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ৮ জন স্বাস্থ্য সহকারী কর্মরত আছেন।

ডা. প্রদীপ কুমার বকসী নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন ২৫-৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। স্থানীয়রা জানান, তার আন্তরিকতা ও মানবিক আচরণ রোগীদের মধ্যে আস্থা তৈরি করেছে।

তবে সংশ্লিষ্টদের মতে, একজন চিকিৎসকের পক্ষে দীর্ঘদিন ধরে একটি উপজেলার বিপুল জনগণের স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন। দ্রুত শূন্য পদগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী নিয়োগ করা না হলে স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলম জানিয়েছেন, জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আশা করছেন দ্রুত প্রয়োজনীয় পদায়নের মাধ্যমে এ সংকটের সমাধান হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

বাগেরহাটে চিকিৎসক সংকট, একমাত্র চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য অফিস

আপলোড সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬