০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান বাংলাদেশের বেসরকারি খাতে ৭৭ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে

  • আপলোড সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 11

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’র এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই বিশাল অংকের অর্থায়নে ইতিবাচক সায় দিয়েছে জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশকে নতুন এক উদীয়মান বিনিয়োগ কেন্দ্রে পরিণত করা। জাপানি সংস্থাগুলোর এই অর্থ মূলত অটোমোবাইল ও অন্যান্য প্রস্তুতকারক শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়ন ও 'বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন'-এ ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে রওনা হবেন। সফরের দ্বিতীয় দিনে (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, এই সফরে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ ও ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর বিশেষ জোর দেওয়া হবে। কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়নসহ নানা খাতে প্রায় ৮টি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে ৩-৪টি সই হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

জাপান বাংলাদেশের বেসরকারি খাতে ৭৭ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে

আপলোড সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬