০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মধুমিতা সরকারের প্রথম সফর, ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 5

ঢাকায় এসে পৌঁছেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এটি তার প্রথম বাংলাদেশ সফর। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান। সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নেবেন মধুমিতা।

সিনেমাটির নির্মাতা মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, মহরতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘গুলশানের চামেলি’। এ সময় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নামও ঘোষণা করা হবে।

নির্মাতা আরও জানান, শনিবার কেবল মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটির শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে। ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

মহরত অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সংশ্লিষ্টদের ভাষ্য, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা নিয়ে রাশেদ খানের মন্তব্য

ঢাকায় মধুমিতা সরকারের প্রথম সফর, ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬