ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি আওয়ামী লীগ নেতা ছিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক মাতুব্বর (৫৫) বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


























