০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের অভিযোগ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 8

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগের ভিত্তিতে এই শুল্ক আরোপ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেটের দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে অভিযোগের ওপর ভিত্তি করে এই শুল্ক আরোপ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসংগত। তবে নতুন শুল্ক আরোপের ফলে বিদ্যমান বাণিজ্য পরিস্থিতিতে বড় কোনো প্রভাব আসবে না।’

এছাড়া, দেশে খাদ্য সংকটের আশঙ্কা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দেশে ইউরিয়া ও অন্যান্য কৃষি উপকরণের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সমাবর্তন অনুষ্ঠানে বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা নিয়ে রাশেদ খানের মন্তব্য

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের অভিযোগ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬