০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানচরে প্রশাসনিক অবদানে ডব্লিউএফপি ও ইউএনএইচসিআরের স্বীকৃতি

  • আপলোড সময় : ০৩:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 6

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ভাসানচরে পরিচালিত মানবিক কার্যক্রমে প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর পৃথক প্রশংসাপত্র পেয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহফুজার রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভাসানচরের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ সময় খাদ্য বিতরণ, সাইট ব্যবস্থাপনা, জীবিকায়ন, নিরাপত্তা, জরুরি সেবা এবং বিভিন্ন মানবিক কর্মসূচির সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা গেছে।

গত ২০ জুন ডব্লিউএফপির ভাসানচর কার্যালয়ের প্রধান জন মারুটি স্বাক্ষরিত প্রশংসাপত্রে মাহফুজার রহমানের প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করা হয়। এতে উল্লেখ করা হয়, খাদ্য সহায়তা ও রেশন পুনর্বিন্যাসের মতো কার্যক্রম বাস্তবায়নে তিনি কার্যকর সমন্বয় নিশ্চিত করেছেন।

২৯ জুন ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন স্বাক্ষরিত পৃথক প্রশংসাপত্রেও তার প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়। সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, ভাসানচরের মতো প্রকল্পে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মো. মাহফুজার রহমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা নিয়ে রাশেদ খানের মন্তব্য

ভাসানচরে প্রশাসনিক অবদানে ডব্লিউএফপি ও ইউএনএইচসিআরের স্বীকৃতি

আপলোড সময় : ০৩:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬