০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৮:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 9

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। একই সময়ে নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

মৃত শিশুর নাম আরিয়ান আহমদ, তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১২ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৭২ জন, সিলেটে ১৭২ জন, হবিগঞ্জে ৫১ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রোগী রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।

ডা. মাহবুবুল আলম জানান, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের সমালোচনা

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৮:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬