০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৭৯

  • আপলোড সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 10

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এর মধ্যে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

এ সময় ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু।

একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু। ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১০৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের সমালোচনা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৭৯

আপলোড সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬